সময়ের সাথে

Header Ads

test

শিরোনাম :-

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 1, 2018

নির্বাচনের আগে ইজতেমা বন্ধ রাখতে ইসির চিঠি



অনলাইন ডেস্ক: নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজতেমা আয়োজন বন্ধ রাখতে গাজীপুরের জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 

এদিকে, শনিবার (০১ ডিসেম্বর) সকাল থেকেই টঙ্গীতে মুখোমুখি অবস্থান নেয় তাবলীগ-জামাতের দুই পক্ষ।  মওলানা জোবায়েরের অনুসারীরা ও মওলানা সাদের অনুসারীরা রয়েছে মুখোমুখি অবস্থানে।

সকাল থেকেই চলছে এই সংঘর্ষ। এর মধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, দুই গ্রুপের সদস্যেরা একে অপরের ওপর আক্রমনাত্মক হয়ে আছে।

সাদের অনুসারীরা বলছেন, ময়দানে পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচি পালনে তারা জমায়েত হওয়ার চেষ্টা করলে এমন পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় বিশ্ব ইজতেমা ময়দানের সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। 

এতে দুর্ভোগে পড়েছেন ঐ পথে যাতায়াতকারী যাত্রীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এরই মধ্যে সেখানে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

No comments:

Post a Comment

বিনোদন

Post Top Ad

Your Ad Spot

Pages