সময়ের সাথে

Header Ads

test

শিরোনাম :-

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 1, 2018

তাবলীগের দুই পক্ষের তুমুল সংঘর্ষে আহত শতাধিক


বিজয় ডেস্ক: রাজধানীর উত্তরায় তাবলীগ জামাতের সাদপন্থী ও যোবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জন আহত হয়েছেন।
শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার পর উত্তরা ১০ নম্বর সেক্টরে বিশ্বনবী (স.) দারুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপক্ষ অপরপক্ষকে ঠেকাতে বিমানবন্দর সড়কের উভয়পাশে অবস্থান নেয়ায় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুই পক্ষের এই অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা, হাউজ বিল্ডিং, বিমানবন্দর, খিলক্ষেত ছাড়িয়ে গেছে যানজট।
এরপর যোবায়ের পক্ষ দারুল উলুম মাদ্রাসা অবস্থান নেয়। এ সময় অপর পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উলুম মাদ্রাসায় হামলা চালায়। এতে ওই মাদ্রাসায় অবস্থানরত যোবায়ের পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের ১০০ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার ভোর থেকে তাবলিগের এক পক্ষ সড়কের একপাশে অবস্থান নেয়। টঙ্গীর আব্দুল্লাহপুরেও অবস্থান নিয়েছে আরেক পক্ষ। এতে উত্তরাগামী সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। এ কারণে মহাখালী থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল গণমাধ্যমকে বলেন, ভোর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, রাজধানীর অদূরে টঙ্গিতে জোর অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে ফের বিবাদে জড়িয়েছে তাবলিগ জামাতের দুই গ্রুপ। এক গ্রুপ অপর গ্রুপকে ঠেকাতে শনিবার ভোর থেকে উত্তরার বিমানবন্দর সড়কের উভয় পাশে অবস্থান নিয়েছে। আমাদের ফোর্সরা কাজ করছেন। তাবলিগ জামাতের উভয় পক্ষের মুরুব্বিদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।

No comments:

Post a Comment

বিনোদন

Post Top Ad

Your Ad Spot

Pages