আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে গত বছর থেকে প্রায় এক হাজার অভিবাসী শিশুকে তাদের মা-বাবার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে এ প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছিল বিচারক। একটি শীর্ষস্থানীয় মানবাধিকার গ্রুপ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) সান ডিয়াগোয় মামলা দায়ের করতে গিয়ে বলছে, ট্রাফিক আইন লঙ্ঘনসহ ছোটখাট অপরাধের কারণে শিশুদের পিতামাতাকে অভিযুক্ত করা হচ্ছে এবং বিচারকের নির্দেশ সত্ত্বেও সীমান্তে শিশুদের আলাদাকরণ অব্যাহত রয়েছে।
এ পরিপ্রেক্ষিতে একটি উদাহরণ তুলে ধরে সংস্থাটি বলছে, ডায়পার পরিবর্তন করতে ব্যর্থ হওয়ায় এক-বছরের কন্যা শিশুকে তার বাবার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে।
অন্য আরেকটি ঘটনায় তিন বছরের কন্যা শিশুকে তার বাবার কাছ থেকে আলাদা করা হয়। কারন তিনি প্রমাণ করতে পারেননি যে তিনি মেয়েটির বারা। পরে পরিবার ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে। এর মধ্যে আটক অবস্থায় শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এসিএলইউর এক অ্যাটর্নি লি জিল্যার্ন্ট বলেন, ‘এটা দুঃখজনক যে ট্রাম্প প্রশাসন শিশুদের তার মা-বাবার কাছ থেকে আলাদাকরণ অব্যাহত রেখেছে।’
খবর এএফপি


No comments:
Post a Comment