বিনোদন ডেস্ক: বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টু পয়েন্ট জিরো’। গতকাল শুক্রবার নানা জল্পনা-কল্পনার পর মুক্তি পেয়েছে। কিন্তু প্রথম দিনেই বাজিমাত করলো রজনীকান্ত ও অক্ষয়ের 'টু পয়েন্ট জিরো'।
মুক্তির আগে থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ‘টু পয়েন্ট জিরো’।
মুক্তির প্রথম দিনেই ২০ কোটি রুপী ছাড়িয়ে গেছে 'জিরো পয়েন্ট টু' ছবির
হিন্দি ভার্সনে আয়। ছবিটি পরিচালনা করেছেন শংকর। নানা আকর্ষণের মধ্যে
ছবিটির অন্যতম আকর্ষণ ছিলো এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গেল ভারতীয় দুই
সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয়কে।
বক্স অফিসের সংখ্যাটি টুইটারে শেয়ার করে তারান আদর্শ লিখেছেন,ছবিটির মুক্তি
ছুটির দিনে নয়, উৎসবের দিনে নয় তবু্ও প্রথম দিনেই চমৎকার ভাবে যাত্রা
শুরু করেছে ছবিটি।এটা কেবল সূচনা। ছবিটির অনেক ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে।
বিশ্বব্যাপী সাড়ে দশ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘টু পয়েন্ট জিরো’।
এরমধ্যে শুধু ভারতেই ছবিটি চলছে সাড়ে সাত হাজার স্ক্রিনে। মুক্তির আগেই এ
ছবি বক্স অফিসে সংগ্রহ করেছে ৩৭০ কোটি রুপি। যদিও এ ছবির বাজেট ৫৪৩ কোটি
রুপির বেশি।



No comments:
Post a Comment