সময়ের সাথে

Header Ads

test

শিরোনাম :-

Post Top Ad

Your Ad Spot

Monday, July 29, 2019

বিমানবহরে আজ যুক্ত হচ্ছে ড্রিমলাইনার ‘গাঙচিল’



বিজয় ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্ত হতে যাচ্ছে তৃতীয় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’। যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে নতুন এ উড়োজাহাজটি বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। গাঙচিলকে নিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৫টি।

বিমান বাংলাদেশের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘গাঙচিল বিমানের তৃতীয় ড্রিমলাইনার। দেশে পৌঁছার পর এ উড়োজাহাজকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে। গাঙচিলকে দেশে আনতে বিমানের একটি প্রতিনিধি দল সিয়াটলে বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি অ্যান্ড অপারেশনস সেন্টারে কয়েক দিন আগে পৌঁছেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ আগস্ট গাঙচিলের উদ্বোধন করতে পারেন।

তাহেরা খন্দকার জানান, অন্য দুটি ড্রিমলাইনারের মতো গাঙচিলের আসনসংখ্যা ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাসে ২৪টি এবং ইকোনমি ক্লাসে ২৪৭টি। বিজনেস ক্লাসের আসনগুলো ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড সুবিধা এবং সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় যাত্রীরা আরাম ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়া বিমানটিতে যাত্রীরা ইন্টারনেট ব্যবহার ও ফোন কল করার সুবিধাও পাবেন।

No comments:

Post a Comment

বিনোদন

Post Top Ad

Your Ad Spot

Pages